বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে ট্রাক-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-৪

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির ইন্দ্রইল ব্রীজের নিকট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ট্রাক ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টেরের হেলপার আব্দুর রশিদ(৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রশিদ উপজেলার বশিপুর গ্রামের কোরবান আলীর ছেলে। আহতরা হলেন, রনি, আসলাম, সিরাজ ও ঝিনুক। পুলিশ ঘঠনাস্থলে পৌছে ট্রাক জব্দ করেন। জানা যায়, আদমদীঘির সান্তাহার এ্যারোয়া ইট ভাটার ট্রাক্টর ইট পৌছে দিয়ে আদমদীঘি থেকে ভাটামুখি যাচ্ছিলেন এ সময় সান্তাহার থেকে চাল বোঝায় ট্রাকটি (ঢাকা ট-২০-০৯৭৫ নং) বগুড়ার দিকে যাওয়ার পথে আদমদীঘির ইন্দ্রইল বীজের নিকট পৌছলে ট্রাক ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ লেগে চাল বোঝায় ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের ডাইভার বা হেলপারের কোন ক্ষতি না হলেও ট্রাক্টরের ডাইভ্রার হেলপারসহ ৫ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখা চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ নামের ট্রাক্টরের হেলপার মারা যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পরিদর্শন করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন নিহতের কথা নিশ্চিত করে বলেন দূর্ঘটনার ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com