শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

মিশরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

সরকার মিশরে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মো. মনিরুল ইসলামকে নিয়োগ দিয়েছে। রোববার (৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মনিরুল ইসলাম বর্তমানে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আফ্রিকান ইউনিয়নে স্থায়ী প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। তারও আগে তিনি মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনিরুল ইসলাম দশম বিসিএস’র (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাদ্রিদ, বেইজিং, সিঙ্গাপুর এবং অটোয়ার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) হিসেবেও কাজ করেছেন এই সিনিয়র কূটনীতিক।

মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে এমএসএস এবং অস্ট্রেলিয়ার মোনাস বিশ্বিবিদ্যালয় থেকে পররাষ্ট্র বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com