বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ছানু সভাপতি, বিপ্লব সম্পাদক ও মিহির যুগ্ম সম্পাদক নির্বাচিত

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২৩) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (জনকন্ঠ) টানা ৫ম বারের মতো সভাপতি, অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (সমকাল) টানা ৪র্থবারের মতো সাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম মিহির (৭১টিভি ও দৈনিক খবরপত্র) দ্বিতীয় বারের মত যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৪৩টি ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলী স্টার ) পেয়েছেন ১১টি ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৫টি ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (বাংলাভিশন) পেয়েছেন ৮টি ভোট। সহ-সভাপতি পদে আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ৪২ ভোট ও গাজী ওয়াজেদ আলম লাভলু (মাছরাঙ্গাটিভি) ৩২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ২৮ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি ও দৈনিক খবরপত্র), সহ-সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), কোষাধ্যক্ষ শাহিন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনাটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (সম্পাদক সাপ্তাহিক তারুণ্যের কথা) ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর)। দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাব্বিরুল ইসলাম সাবু (কালের কন্ঠ), সহযোগী নির্বাচন কমিশন হিসেবে ছিলেন মতিউর রহমান (যুগান্তর) এবং আব্দুল মোমিন (প্রথম আলো)। এর আগে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com