বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিমুলিয়ায় উভয়মুখী যাত্রীর ভিড়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

দেশব্যাপী কঠোর লকডাউনের আগের দিন বুধবার (৩০ জুন) দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ছিল উভয়মুখী যাত্রীর চাপ। ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত ফেরিঘাটে যাত্রীদের বেশি ভিড় ছিল। যাত্রীর চাপ সামলাতে নৌপথে সকাল থেকে চলাচল করছে ১৫টি ফেরি। এতে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে পারাপার হয়েছেন যাত্রীরা। দুপুর ১টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে লকডাউন শুরু হচ্ছে। এ অবস্থায় অনেকে কর্মস্থল ছেড়ে নিজ গ্রামে ফিরছেন। তারা সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলে করে শিমুলিয়ায় ভিড় জমান। আবার অনেককে স্থায়ীভাবে মালামাল নিয়ে গ্রামে ফিরতে দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, লকডাউনে ঢাকায় থেকে তাদের কিছু করার থাকবে না। কাজ না করলে বেতনও দেবে না। তাই তারা বাড়িতে ফিরছেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ভোর থেকে ফেরিতে কয়েকটি করে গাড়ির সঙ্গে হাজারো যাত্রী পার হয়েছেও। যাত্রীদের ফেরি থেকে দূরে রাখা যায়নি। কোনও ধরনের নিষেধ না শুনেই তারা জোরপূর্বক ফেরিতে প্রবেশ করে। মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান, ঘাটে ছোট গাড়ি রানিং আছে। আর ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সংখ্যা ৩০টির মতো রয়েছে। যাত্রীর ভিড় আছে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com