বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাস্তা সংস্কারের কাজ প্রায় চার বছরেও শেষ হয়নি বগুড়া-নওগাঁ মহাসড়কের দুর্ভোগ চরমে

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১

বগুড়া-নওগাঁ মহাসড়কের সংস্কারের কাজ প্রায় চার বছরেও শেষ না হওয়ায় যানবাহন চলাচল সহ পথচারীদের চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। ঘটচ্ছে নানা ধরনের দূঘটনা। জরুরী ভিত্তিতে এই সড়কটির সংস্কারের কাজ শেষ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। বর্তমান সরকারের মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সোনার বাংলা গড়ার লক্ষে সারাদেশের সড়ক মহাসড়কগুলো প্রসস্ত করনে নতুন করে সংস্কার করে রুপান্তরিত করতে অপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বগুড়ার-নওগঁ মহাসড়কটি নতুন করে সংস্কার কাজের উদ্বোধন করেন ২০১৭ সালের শেষের দিকে। সেই থেকে সংস্কার কাজ শুরু হলেও দীর্ঘ চার বছরেও কাজটি সমাপ্ত করতে পারেনি নাভানা কোম্পানী। বেশ কিছু অংশ সংস্কার কাজ শেষ হলেও আদমদীঘি উপজেলা গেটের সামনে, ব্রিজের নিকট পূর্ব ঢাকা রোড থেকে পশ্চিম ঢাকানরোড পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা। সড়কের পিচ ঢালায় পাথর তুলে ইটের খোয়া বালু বিছানোর পর পড়ে আছে সড়কটি। বর্তমান সড়কটি খানা-খন্দে ভরপুর হয়েছে। ছোট বড় গর্ত হয়ে যানবাহন চলাচল সহ নানা ভোগান্তির ¯ী^কার হচ্ছে পথচারী। ঢাকা, চট্রগ্রাম সহ সারাদেশের যোগাযোগ মাধ্যম এই মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে থাকেন। সুমন হোসেন, মানিক সোহেন, এমরান আলীসহ কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানান, যে প্রায় চার বছর ধরে এই সড়কের পিচ তুলে খানা-খন্দে পরিণিত করেছেন। এ সব গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী সহ পথচারীরা আহত হচ্ছেন। ৫ কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে প্রায় ১ ঘন্টা সময় লাগছে। বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বগুড়া-নওগাঁ মহাসড়কটি নাভানা কোম্পানী ২০১৭ সালে ঠিকাদারী পেয়েছিলেন কাজ করতে না পারায় গত ৬ জুন তার চুক্তি বাতিল করা হয়েছ্ েনতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কাজ শুরু করা হবে। তবে খুব জরুরী ভিত্তিতে মহাসড়কের সংস্কারের কাজ শেষ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com