বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

ফুলগাজীতে ৭ কেজি গাঁজাসহ ২ জন আটক

সাইফুল ইসলাম মজুমদার ফুলগাজী (ফেনী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ফুলগাজীতে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ। গত ৫ জুলাই রাত ৯ ঘটিকার সময় ফুলগাজী সরকারি কলেজ রোড হইতে ৭ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সরকারি কলেজ এরিয়ায় অভিযান পরিচালনা করেন ফুলগাজী থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এই সময় গতিবিধি সন্দেহজনক হলে দুই ব্যক্তিকে তল্লাশি করে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, দক্ষিন গাবতলা গ্রামের সামছুল হকের ছেলে রবিউল প্রকাশ রবি(২৯) ও গাবতলা সোনাপুর গ্রামের মোঃ মিয়াচাঁন মিয়ার ছেলে রবিউল হক প্রকাশ রুবেল(২৫)। তারা দু’জনই ফুলগাজী সদর ইউনিয়নের বাসিন্দা। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান গাঁজাসহ দুই ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com