বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর উপহার প্রকল্প শুরু থেকেই দুর্নীতিতে ভরপুর: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১

গৃহহীন, ভূমিহীন, গরীব ও অসহায় মানুষকে দেওয়ার জন্য সরকার ঘোষিত ‘মুজিববর্ষে’র প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ প্রকল্পের শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতিতে পরিপূর্ণ ছিল বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলের এ অবস্থান তুলে ধরেন।
প্রিন্স বলেন, ‘গরীব মানুষের কাছ থেকে টাকা নিয়ে বরাদ্দ তালিকায় নাম ওঠানো হয়েছে। জায়গা, জমি, বাড়ি-ঘরের মালিক এমনকি প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নামও অর্থের বিনিময়ে বরাদ্দের তালিকায় তোলা হয়েছে। অনেক গরীব মানুষ মাথা গোঁজার একটু ঠাঁই পাবার আশায় পালিত গরু-ছাগল, হাঁস-মুরগী, আসবাবপত্রসহ শেষ সম্বল বিক্রি করে সেই অর্থ ক্ষমতাসীন দলের নেতাদের হাতে তুলে দেওয়ার সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’
প্রিন্স আরও বলেন, ‘ঘরপ্রতি ৪০ ব্যাগ সিমেন্ট বরাদ্দ দানের স্থলে ব্যবস্থা করা হয়েছে ১০/১২ ব্যাগ সিমেন্ট। বাকিটা বালি, মাটি দিয়ে ঘর নির্মাণ করে হস্তান্তরের দুর্নীতি, অনিয়ম, লুটপাট ধরা পড়লেও সরকারের মন্ত্রী, নেতারা জিরো টলারেন্সের কথা বলেন। কিন্তু দুর্নীতিবাজ, লুটপাটকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করার সুযোগ করে দিয়ে নিজেরা যে মহা দুর্নীতি করছেন সেটা তারা বেমালুম ভুলে যান।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com