শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

ঈদুল আজহার ছুটির পর আবারো সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সোমবার (২৬ জুলাই) থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করছে সংস্থাটি। টিসিবি সূত্র জানায়, সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। ঈদের আগের মতো এ পর্যায়েও দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা শহরে ৮০টি এবং চট্টগ্রাম নগরীতে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। সূত্র আরো জানায়, ক্রেতারা প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় কিনতে পারবেন টিসিবি ট্রাকগুলো থেকে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি এবং দুই কেজি ডাল কিনতে পারবেন। এছাড়া ১০০ টাকা লিটারে সয়াবিন তেল দেওয়া হবে। একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার তেল কিনতে পারবেন।
এর আগে গত ৫ জুলাই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছিল টিসিবি। কোরবানির ঈদের আগে গত ১৮ জুলাই পর্যন্ত তা চলে। টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। তবে সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এ কার্যক্রম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com