শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে একগুচ্ছ তরুণদের উদ্যোগে “মানবতার দেয়াল”

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে একগুচ্ছো তরুণ যুবকদের উদ্যোগে পথের পাশে ও স্কুল গেটের সামনে গঠিত হয়েছে “মানবতার দেওয়াল”। উপরে লাগানো রঙিন সাইনবোর্ড নিচে ঝোলানো বিভিন্ন রকমের কাপড়। ঘোড়াঘাট থানা সংলগ্ন ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দেয়ালে ও ঘোড়াঘাট কালিতলা গোল চত্তরে রঙিন সাইনবোর্ডে “মানবতার দেওয়াল” আপনার অপ্রয়োজনীয় কাপড় রেখে যান-আপনার প্রয়োজনীয় কাপড় নিয়ে যান,দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জাবোধ করবেন না, এমন স্লোগানে গঠিত হয়েছে। একগুচ্ছো তরুণদের মধ্যে পিয়াল নামে এক সদস্য বলেন, বিভিন্ন জায়গায় আমরা মানবতার দেওয়াল দেখেছি কিন্তু আমাদের এলাকায় নেই, আমরা এলাকার বেশ কিছু বড় ভাই ছোট ভাইদের নিয়ে আমরা এমন উদ্যোগ গ্রহন করি।করোনা কালিন সময়ে অনেকে কর্মহীন হয়ে পড়েছে ও অনেক রিকশা,ভ্যান চালক এবং অনেক অসহায় মানুষ রয়েছে যারা এই সময়ে কাপড় কিনতে অক্ষম, তারা চক্ষু লজ্জায় হয়তো কাউকে বলতে পারেনা, তারা এই খান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।প্রথম কিছু প্যান্ট, শাট, পাঞ্জাবি, টি-শার্ট টাঙ্গিয়ে দিয়েছিলাম এতে অনেকে নিয়েছেন এতে তারা আরও উৎসাহিত হন এবং এই দেওয়ালে প্রতিদিন বিভিন্ন জন কাপড় দিয়ে যাচ্ছে এবং যার প্রয়োজন নিয়ে যাচ্ছেন। ভার্সিটি পড়–য়া একজন ছাএ খোরশেদ আলম ও এলাকাবাসীরা এমন উদ্যোগের প্রশংসা করেন। ঘোড়াঘাট আর.সি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আতাউর রহমান বলেন, এলাকায় অনেক মানুষ রয়েছে,যারা একটি কাপড় বেশি দিন ব্যবহার করে না। আমাদের অনেকের অব্যবহৃত কাপড় থাকে। এসব নষ্ট না করে এখানে টাঙ্গিয়ে দিলে অসহায় মানুষের উপকার হবে।অসহায় মানুষের জন্য এটি খুব ভালো উদ্যোগ। উদ্যোগ দাতাদের ধন্যবাদ জানায়। উদ্যোগদাতারা হলেন, জীম, সিয়াম, পিয়াল, ফেরদৌস, ইথেন, শান্তসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com