শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি সীমান্তে অফিসার চয়েস মদ ও স্কপ সিরাপসহ গ্রেপ্তার-১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় অফিসার চয়েস ৪৮ বোতল মদ ও ১০ বোতল ফেন্সিডিল জাতীয় স্কপ সিরাপসহ এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হিলির বাগমারা গ্রামের সাইফুল মন্ডলের ছেলে রাকিব মন্ডল(১৬)। শনিবার (১৪ আগস্ট) দুপুর আড়াই টায় হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের ব্রিজের সামনে মদ ও ফেন্সিডিলসহ তাকে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে সীমান্তের রায়ভাগ গ্রামের ব্রিজের সামনে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ ও ১০ বোতল স্কপ সিরাপ সহ রাকিবকে হাতেনাতে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com