শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রবেশদ্বার বগুড়ায় গোল্ড এন্ড হলমার্ক জুয়েলারী ল্যাব এর শুভ উদ্বোধন

আবু সাঈদ বগুড়া :
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্বর্ণের বিশুদ্ধতা পরিমাপ ও সঠিক গুনগত মান যাচাইয়ের জন্য উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় সর্ব প্রথম গোল্ড এন্ড হলমার্ক জুয়েলারী ল্যাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। যেখানে জার্মান প্রযুক্তি সমৃদ্ধ মিডেক্স ব্র্যান্ড মেশিন দ্বারা গোল্ড টেস্টিং, স্বর্ণ, রুপা গালাই ও হলমার্কিং করা হবে। শনিবার বগুড়া গালাপট্রি হিরা মার্কেট এর তয় তলায় উক্ত ল্যাব ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি। প্রধান অতিথি উদ্বোধনী পূর্বে বলেন, সততা ব্যবসার মুল ধন। পরিশ্রম ও সততার সাথে ব্যবসা করলে যে কোন ব্যবসায়ী সফল হবে। তিনি আরোও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। স্বর্ণের বিশুদ্ধতা পরিমাপে সনাতন পদ্ধতি পরিহার করে বর্তমানে অত্যাধুনিক জার্মান প্রযুক্তি সমৃদ্ধ এই ল্যাব ব্যবহার করে বগুড়াবাসী উপকৃত হবে। পরিশেষে তিনি বগুড়া গোল্ড এন্ড হলমার্ক ল্যাব এর উত্তোরত্তর ও সফলতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বি.এস.টি. আই এর সহকারী পরিচালক জুলফিকার আলি, বগুড়া জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি মতলেবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু। আরোও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী রেজাউল করিম, মোফাজ্জল হোসেন, নাজমুল হোসেন, মিজানুর রহমান, মেহেদী হাসান, গোলাম রসুল রয়েল, আব্দুস সোবহান, মেশিন অপারেটর আসলাম হাবিব, সহকারী রাকিবুল হাসান ও রহুল আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, গন্যমান্য ব্যক্তি ও বগুড়া জুয়েলারী মালিক সমিতির নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com