বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া মরদেহ দাফন সম্পন্ন করেন ‘হ্যালো ছাত্রলীগের ওরা ৪১ টিম

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

করোনা পরিস্থিতিতে যখন মৃত লাশের পাশে প্রতিবেশীরা এগিয়ে আসেনা তখন জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হট লাইনে ফোন পেলে কুমিল্লার দেবিদ্বারে ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিম আতœীয় স্বজনদের সহযোগীতায় মরদেহ দাফন সম্পন্ন করেন। গতকাল দুপুরে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর মধ্যপাড়া গ্রামের সৌদিপ্রবাসী আলী মিয়ার স্ত্রী মোসাঃ নুরুন নাহার(৫৫) কুমিল্লার একটি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ধর্মীয় রীতিনীতি মেনে শেষ বিদায় জানায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিমের নারী সদস্য দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোসাঃ রানু বেগম, মোসাঃ হোসনা বেগম, মোসাঃ আইরিন আক্তার ও মোসাঃ মিনা আক্তার ওই লাশের গোসল সম্পন্ন করেন। এছাড়াও দাফন কাজে ছিলেন, হ্যালো ছাত্রলীগের সদস্য ও কুমিল্লা(উঃ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসাইন, দেবিদ্বার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান মীর, সাংগঠনিক সম্পাদক জামিউর রহমান, পৌরসভা ছাত্রলীগ নেতা রবিউল হাসান, শরীফুল ইসলাম, মোঃ সুমন এবং হাফেজ তুফায়েল মাহমুদ, মাওলানা খালেদ মাহমুদ। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি ও ‘হ্যালো ছাত্রলীগ’র আইকন মোঃ আবু কাউছার অনিক জানান, ‘করোনাকালীন সময়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে নানা সেবামূলক কাজের পাশাপাশি যখন করোনায় আক্রন্ত হয়ে মারা যায়, আপন জন, প্রতিবেশীরা ভয়ে লাশের পাশে আসেনা, তথন হটলাইনে ফোন পেলে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লাশ দাফনে ছুটে যাই। তবে করোনা শুরু হওয়ার প্রথম দিকে করোনায় মৃতদের লাশ দাফনের জন্য গঠন করি ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com