সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে ৪টি তক্ষকসহ এক ব্যবসায়ী গ্রেফতার

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

শেরপুরের নকলা উপজেলায় ৪টি তক্ষকসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম লোকমান হোসেন। তিনি নকলা উপজেলার ধনাকুশা গ্রামের মোঃ মমতাজ উদ্দিনের ছেলে। র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ আগস্ট) রাত ৯ টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান অভিযান পরিচলনা করেন। এসময় নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া গ্রামের জনৈক মোঃ ছাইফুল এর মনোহারির দোকানের সামনে কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় চারটি তক্ষকসহ তক্ষক ব্যবসায়ী মোঃ লোকমান হাসানকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ লোকমান হাসান র‌্যাবের কাছে এক স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে জানায়, উদ্ধারকৃত তক্ষক চারটির আনুমানিক মূল্য ৫২ লক্ষ টাকা। সে দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান জানান, এই বিষয়ে ১৯৭২ বন আইন (সংশোধিত ২০০০) এর ২৬ (১) ধারায় বনপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২, ৬ (১)/৩৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত তক্ষক ব্যবসায়ী মোঃ লোকমান হাসানকে ২৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com