শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাদুল্লাপুরে মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত

ছোলায়মান সরকার সাদুল্লাপুর (গাইবান্ধা) :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। পোনা মাছ অবমুক্ত করনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানাজ আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল প্রমুখ। এর আগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা এখানকার সার্বিক মৎস্যচিত্র তুলে ধরে বলেন, এই উপজেলায় ১ হাজার ৯৬১ মৎস্যজীবি পরিবার আছে। উপজেলায় মৎস্য চাষকৃত পুকুরের সংখ্যা প্রায় ৪ হাজার। এখানে প্রতি বছর খাওয়ার উপযোগী মাছের চাহিদা ৫ হাজার ৮৫৪ মেট্রিকটন। কিন্তু সেই তুলনায় উৎপাদন হয় ৪ হাজার ৯১৮ মেট্রিকটন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com