শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেডিক্যাল চেকআপের জন্য দিল্লি নেওয়া হচ্ছে তোফায়েল আহমেদকে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদকে মেডিক্যাল চেকআপের জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাকে দিল্লি নেওয়া হবে। তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে। উনি তো চেকআপের জন্য বিভিন্ন সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। চেকআপের জন্যই তাকে ভারত নেয়া হচ্ছে।’ ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও দুইবারের মন্ত্রী তোফায়েল আহমেদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com