শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে পরিবেশ সুরক্ষায় ৬ একর জমিতে বনায়ন করেছেন ব্যবসায়ী লোকমান হোসেন ঢালী

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারের পূর্ব পার্শ্বে ৬ একর জমিতে বনায়ন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন ঢালী। মূলত সরকারের ঘোষনা ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই লক্ষ্যেই তিনি বনায়ন করেছেন বলে জানিয়েছেন। সোমবার সকালে এক সাক্ষাতে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী লোকমান হোসেন ঢালী বলেন, ১২নং চান্দ্রা কান্দি মৌজায় ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৬৭, ৬৮, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৭, ৭৯, ৮০, ৮১, ৮৩, ৮৬, ১৩৮ ও ১৩৯ দাগে ৫.৯৮ একর ভূমি ধনাগোদা পওর বিভাগ, পাউবো চাঁদপুর এর কাছ থেকে চুক্তি এনে ২০১২ সালে বনায়ন করি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান গাছ লাগান, পরিবেশ বাঁচান বাস্তবায়নে আমি এই উদ্যোগ নেই। কিন্তু একটি দুস্কৃতিকারী মহল আমার এই ভালো কাজের বাঁধা হয়ে পিছনে থেকে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা এই ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। কারণ আমার সকল কাগজপত্র আপডেট আছে এবং বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের পক্ষে আছেন। লোকমান হোসেন বলেন, বনায়নে বিভিন্ন প্রজাতির গাছ আছে। কাঠ গাছ, ওষধি গাছ ও ফল গাছ সহ ১০ হাজার গাছ দিয়ে বাগান সাজিয়েছি। সুতরাং আমার ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে কোনরকম পরিবেশ বিনস্ট তো দূরের কথা কারো চুল পরিমাণ ক্ষতির আশংকা নেই। বরং এলাকার মানুষ এই গাছের মাধ্যমে অক্সিজেন গ্রহন করতে পারছে। আমার মবিল ফ্যাক্টরির চারপাশে ১ কিলোমিটারের মধ্যে কোন বাড়ি ঘর নেই। বনায়নের পাশাপাশি আমি ফিসারী করেছি। ওই ফিসারীতেও মাছ চাষ হচ্ছে। দেশের খাদ্য চাহিদা পূরণে মাছ একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। তিনি বলেন, ষড়যন্ত্র ২০০ বছর আগেও হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ও করেছে। ওই ষড়যন্ত্রকারীরা যুগে যুগে ষড়যন্ত্র করবেই। তারা কখনো সফল হবে না। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে শ্রীঘ্রই আইনগত ব্যবস্থায় যাবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com