শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে (আইপিএসিসি) অংশ নিতে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে হতে যাচ্ছে আইপিএসিসি। এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে। এবার সম্মেলনে ভবিষ্যৎ অপারেশনাল এনভায়রনমেন্টের ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধানের এ সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করে হচ্ছে। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com