শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হুইলচেয়ার পাওয়ার আকুতি ৯৫ বছরের বৃদ্ধা গোলেনুর বেওয়ার

মাহবুব রহমান সুমন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের মধ্য কাশীপুর গ্রামের গোলেনুর বেওয়া(৯৫)। দীর্ঘ ছয় বছর থেকে পঙ্গুত্ব বরণ করে অচল হয়ে পড়ে আছেন ছেলের বাড়িতে। একদিকে চিকিৎসা অপরদিকে ভরণপোষণ, এই দুই নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। ৬ বছর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পিছলে পড়ে কোমরের সাকো নড়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা করলেও সেটি ভালো না হওয়ায় পঙ্গুত্ব বরণ করে গোলেনুর বেওয়া। গোলেনুর বেওয়ার ছেলেরা নিত্যান্তই গরিব। সহায় সম্বল বলতে ১১ শতাংশ ভিটে মাটি ছাড়া আর কিছুই নাই তাদের। ছেলের বাড়িতে ভালোই কাটছিল গোলেনুর বেওয়ার জীবন। কিন্তু হঠাৎ তাদের কাল হয়ে দাঁড়ায় গোলেনুর বেওয়ার পঙ্গুত্ব । এই রোগের কবলে পড়ে অসহায় হয়ে পড়ে পুরো পরিবার। অর্থের অভাবে ভালো চিকিৎসা করতে না পারায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে। দুই ছেলের মধ্যে এক ছেলে দিনমজুরের কাজ করে আর এক ছেলে পাবনায় একটি ম্যাচে বাবুর্চির কাজ করে কোনোরকমে দিন পার করছেন। উপজেলার কাশিপুর ইউনিয়নে মধ্যকাশীপুর গ্রামে গিয়ে দেখা যায়,ছেলের বাড়ীতে একটি টিনের ঘরে শুয়ে আছেন গোলেনুর বেওয়া। কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ায় তিনি চলাফেরা করতে পারেন না। দীর্ঘ ৬ বছর ধরে সবসময় শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গেছে। চলাফেরা করতে না পারায় দিন রাত ঘরে পড়েই থাকতে হচ্ছে। তাইতো পৃথিবীটাকে নতুন করে দেখতে সরকারসহ সমাজের দানশীল, ও হৃদয়বানদের কাছে একটি হুইল চেয়ার পাওয়ার আকুতি জানিয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com