শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়নগরে মাদকের মামলায় ওয়ারেন্টভূক্ত আপন ৩ ভাই গ্রেপ্তার

শফিকুর রহমান শাহীন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকের মামলায় ওয়ারেন্টভূক্ত আপন ৩ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ ইং ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের নিজ বাড়ি হতে এই আপন তিন ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলেন উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের সেলিম ভূঁইয়ার ছেলে এলেন ভূইয়া(৪৫), এরশাদ ভূইয়া(৩২) ও হানিফ ভূইয়া (২৭)। তারা ৩ জন মাদক সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এ বিষয়ে উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার অতিভোরে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে ৮টি মামলার আসামি এরশাদ ভূইয়া, ১ মামলার আসামি হানিফ ভূঁইয়া, ৩ মামলার আসামি এলেন ভূঁইয়া, এ আপন ৩ তিন ভাইকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তরা করে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com