শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে বিশ্ব নদী দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

“মানুষের জন্য নদী” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল জয়পুরহাট কুঠিবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে র‌্যালীটি বের হয়ে ছোট যমুনা নদীর পাড়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নূর-ই-আলম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হাক্কানী। বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট নটরডেম কলেজের সাবেক অধ্যাপক ম, নুরুন্নবী, বাপা জয়পুরহাট জেলা শাখার সদস্য ও পরিবেশ কর্মী লুৎফুল্লাহিল কবির আরমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ, কোষাধ্যক্ষ, বণিক বার্তা জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, জনকণ্ঠ জেলা প্রতিনিধি তপন কুমার খাঁ, সাংবাদিক আবু মুসা সহ পরিবেশ কর্মীরা। বক্তাগণ অবৈধ ভাবে নদী দখল ও দূষণ কারিদের কাছ থেকে নদী রক্ষার দাবি জানান এবং নদীকে নদীর পথে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com