শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা ঘটনায় গ্রেপ্তার ১

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক। তিনি জানান, মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে সেলিমকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লার ছোট ভাই হাবিব উল্লাহ।
উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এ নিজ সংগঠনের অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা মুহিবুল্লাহ।
পরে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার আসরের পর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com