শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আফগানিস্তানের মতো ভারতের মানবাধিকার পরিস্থিতিও খতিয়ে দেখুন : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১

আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনকে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা নিউজ ইন্টারন্যাশনাল। ভারতে মুসলমানদের ওপর যে সহিংসতা চালানো হচ্ছে তার বিষয়ে এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এ বিষয়ে ইমরান খান বলেন, আমরা ভারতে মুসলমানদের ওপর চলমান সহিংসতা আর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলেছি। এমনকি জাতিসঙ্ঘের মানবাধিকার ফোরামেও আমরা এ প্রসঙ্গ তুলেছি। এখন তারা যদি আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘনের ঘটনা দেখতে পায়, তাহলে ভারতের যা ঘটছে তা কেন দেখতে পায় না।
তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলোর উচিৎ ভারতে আর (ভারত নিয়ন্ত্রিত) জম্মু ও কাশ্মির অঞ্চলে মুসলিমসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে নৃশংসতা চলছে তা নিয়ে কথা বলা। এ বিষয়ে কোনো ধরনের ভেদাভেদ কাম্য নয়। সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com