শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩৯টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (জি.আর) ৫০ কেজি করে চাল ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির ও (ওসি) তদন্ত মমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত ভুট্টু, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ইউনুছ আলী মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক ও প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com