শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাস্তার সৌন্দর্য বর্ধনে গাছ রোপণের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউপি বিভিন্ন সড়কের সৌন্দর্য বর্ধন ও পথচারীদের ছায়া দিতে এক নতুন উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর। তার উদ্যোগে রাস্তার দুথধারে রোপন করা হয়েছে বেশ কিছু ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। ১৫ অক্টোবর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থল ইউপির নওহাটা ও ঘোড়জান ইউপিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রানালয়ের অধীনের সড়কে বৃক্ষ রোপন করা হয়, এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক ছমের জালাল, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ, যুবলীগ নেতা নুর-আলম আনছারীসহ এলাকাবাসী। বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার বলেন, সদ্য ত্রাণ মন্ত্রানালয়ের রাস্তাটির সৌন্দর্য বর্ধন ও পথচারীদের ছায়া দিতে বন বিভাগের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি জানান দুটি ইউনিয়নে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে এবং যাতে নষ্ট না হয় সে জন্য প্রতিটি গাছে বেড়া দেওয়া হবে। তিনি আশা করছেন গাছগুলো দ্রুত বেড়ে ওঠবে যাতে রাস্তাটির সৌন্দর্য বর্ধন হয় এবং পথচারীরা ছায়া পায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com