শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অ্যাপল এয়ারপড বুঝবে শরীরের হালচাল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

তুমুল জনপ্রিয় অ্যাপল ওয়াচের পর এখন শরীরের তাপমাত্রা, শ্রবণশক্তি এবং ভঙ্গি পর্যবেক্ষণেরমতো স্বাস্থ্য বিষয়ক সরঞ্জাম এয়ারপডগুলোতে রাখার চেষ্টা করছে অ্যাপল। অ্যাপল তাদের এয়ারপডগুলোতে এই সেবা কবে আনতে পারবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। জানা গেছে, আইফোনের সাহায্যে ডিপ্রেশন এবং কগনিটিভ ডিক্লাইন নির্ণয় করার চেষ্টাও করছে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, আইফোন নির্মাতা রক্তচাপ, তাপমাত্রা, ঘুমের মান, রক্তের অক্সিজেন এবং রক্তের শর্করার পর্যবেক্ষণসহ ওয়াচে বিভিন্ন সেন্সর যুক্ত করার উপায়গুলো অনুসন্ধান করছে।
অ্যাপল ওয়াচ সিরিজ ৭-এ একটি নতুন মাইন্ডফুলনেস অ্যাপ, ঘুমের সময়ে শ্বাসযন্ত্রের হার ট্র্যাকিং, তাই চি এবং পাইলেটস ওয়ার্কআউট রয়েছে যা সামগ্রিক সুস্থতার উন্নতিতে সহায়তা করতে পারে। অ্যাপল ওয়াচ সিরিজ ৭ হলো প্রথম অ্যাপল ওয়াচ যার ধুলা প্রতিরোধের জন্য একটি আইপি ৬ এক্স সার্টিফিকেশন আছে, এবং ডাবলুআর ৫০ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং বজায় রেখেছে বলে অ্যাপল দাবি করেছে। এমন এয়ারপডের জন্য এখন অপেক্ষায় রয়েছেন ব্যবহারকারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com