শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলফাডাঙ্গায় দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আজম মনির আলফাডাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

২২ অক্টোবর শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১এর উদ্বোধন করা হয়েছে। আলফাডাঙ্গা সরকারি এজেড পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৩ টায় আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও পর্যটন কর্পরেশনের চেয়ারম্যান হেমায়েত হোসেন তালুকদার, সংসদ সদস্য মনজুর হোসেনের স্ত্রী সেলিনা বেগম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মোঃ মনিরুল হক সিকদার, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা ভাইচ চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কাশিয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ। এ উপলক্ষে আলফাডাঙ্গা পৌর এলাকায় রঙ্গিন সাজে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনি ম্যাচে নারায়নগঞ্জ জেলা ফুটবল একাদশ বনাম চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারায় ট্রাইবেকারে চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ ৫ /৩ গোলে জয় লাভ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com