শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন মুহিবুল্লাহ বাবুনগরী। পাশাপাশি গত শনিবার সকালে তার জ্বর দেখা দেয়। রবিবার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। এরপর থেকে সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করছেন মুহিবুল্লাহ বাবুনগরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com