শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে মুজিববর্ষের ঘর ভাংচুর করলে কাউকে ছাড় নয়

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ফান্দা গ্রামে ৪৫টি ঘর হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। রাতের অন্ধকারে কে বা কাহারা ওই এলাকার কয়েকটি ঘরের মেঝে ও জানালা ভাংচুর করে। এমন সংবাদে বুধবার ওই এলাকা পরিদর্শন শেষে ইউএনও রাজীব-উল-আহসান এ কথা জানান। তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি-ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’। সেই লক্ষ্যে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এলকায় আরো ২৫টি ঘর তৈরীর জায়গা নেয়া হয়েছে। ইতোমধ্যে ফান্দা গ্রামে ৪৫টি ঘরের কাজ সম্পন্ন শেষে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কাহারা ওই এলাকার ঘর গুলোর মেঝে ও জানালা ভাংচুর করেছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ প্রশাসন সহ ওই এলাকা পরিদর্শন করি। প্রাথমিক খোজ খবর নেয়ার পর অপরাধীদের চিহ্নিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। এ সময় সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com