শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অগ্নিলা নৃত্য নিকেতনের তিনদিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ সমাপ্ত

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

২৭ অক্টোবর বুধবার নবরূপী প্রশিক্ষন কেন্দ্রে অগ্নিলা নৃত্য নিকেতন এর আয়োজনে এবং নবরূপী সুরবানী’র সহযোগিতায় তিনদিনব্যাপী সৃজনশীল ও লোক নৃত্যের প্রশিক্ষন কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনের সার্বিক সহযোগিতা করেন অগ্নিলা নৃত্য নিকেতনের সাধারন সম্পাদক ও নবরূপী’র নৃত্য ও চারুকলা সম্পাদক রওনক আরা নীপা। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক নাজিব মাহফুজ লিমন। উক্ত প্রশিক্ষনে ৩০ জন ক্ষুদে নৃত্য শিল্পী অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে রওনক আরা নীপা বলেন, নৃত্য একটি শিল্প এবং সাধনা। একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য নৃত্যের মাধ্যমে তুলে ধরা সম্ভব। তাই নৃত্যের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষন যথেষ্ট অবদান রাখবে। বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক নাজিব মাহফুজ লিমন বলেন, আজকের ক্ষুদে নৃত্য শিল্পীরা প্রশিক্ষনের মাধ্যমে একদিন দেশে ও বিদেশে নৃত্য শিল্পী হিসেবে দেশ ও জাতির নাম উজ্জ্বল করবে। প্রশিক্ষনের বিকল্প প্রশিক্ষনই। প্রশিক্ষনের মাধ্যমেই নৃত্য শিল্পীদের গড়ে তুলতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com