শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুর প্রেসক্লাবে ইউএনও পারভেজ মল্লিক সংবর্ধিত

সেলিম হোসেন (গোপালপুর) টাঙ্গাইল :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও দক্ষ প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক সংবর্ধিত হয়েছেন। সোমবার বিকালে গোপালপুর প্রেসক্লাব তাঁকে এ সংবর্ধনা প্রদান করেন। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুস ছাত্তার, সহ-সভাপতি কেএম মিঠু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও নির্বাহী সদস্য, মাহাদী হাসান শিবলী প্রমূখ। এ সময় সহ-সভাপতি আঃ সালাম, যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন, ভোরের ডাক প্রতিনিধি বিধান চন্দ্র, খোলা কাগজ প্রতিনিধি নূর আলম, শিরোনাম প্রতিনিধি মোঃ রুবেলসহ প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com