সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

সাতক্ষীরার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান। বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে আঘাত হানে আম্ফান।

একই সঙ্গে ধীরে ধীরে আঘাতের মাত্রা বাড়ছে আম্ফানের। বুধবার রাত ৮টার দিকে ১৮০-২০০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানবে আম্ফান। এসব তথ্য জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।

তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টি পুরোদমে আঘাত হানবে উপকূলে। বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে আঘাত হানার পর ধীরে ধীরে মাত্রা বাড়ছে আম্ফানের। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। রাত ৮টার দিকে ঘণ্টায় গতিবেগ থাকবে ১৮০-২০০ কিলোমিটার।

এদিকে, উপকূলীয় এলাকাসহ সাতক্ষীরায় ঝড় শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় আম্ফান উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। উপকূল অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে এখনও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে আমরা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com