শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় তিনটি ড্রেজার মেশিন ধ্বংস- এক লাখ টাকা জরিমানা

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার ব্রাহ্মণডাংগা ও চাঁদহাট এলাকার ঝুঁকিপূর্ণ কিছু স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো অসাধু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে ৩টি স্যালো মেশিন চালিত মিনি ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে। অভিযানের সময় বালু উত্তলোনের সঙ্গে জড়িত এরশাদ(২৯) ও শয়ন(৩০) নামের দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com