শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোটরসাইকেল দুর্ঘটনায় সময়ের আলোর হাবিবুর রহমান নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হাবিবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। হাবিবুর রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত মঙ্গলবার (১৮ জনুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মেহেদী হাসান জানান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন হাবিবুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার সঙ্গে জাতীয়পরিচয়পত্র ও প্রতিষ্ঠানের (সময়ের আলো) আইডি কার্ড পাওয়া যায়। সেখান থেকে জানা যায় তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হাবিবুর রহমান। জাতীয়পরিচয়পত্রে হাবিবুর রহমানের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উল্লেখ রয়েছে। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া। বর্তমান বাসা হাতিরঝিল এলাকার ৫/এ জোহরা মঞ্জিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com