শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও হিলি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দ্বিগুণ বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির দাম। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। আমদানি কম হওয়ায় বাড়ছে সব সবজির দাম, বলছেন সবজি ব্যবসায়ীরা। মঙ্গলবার (২৫ জানুয়ার) দুপুরে হিলি বাজার ঘুরে জানা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে দ্বিগুণ। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ১০ থেকে ১৫ টাকা কেজি, আজ সেই বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। ২০ থেকে ২৫ টাকার শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। ৬ থেকে ৮ কেজি দরের মুলাই বর্তমান বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি। ২০ টাকার ফুলকপি আজ বাজারে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ১০ টাকা পিচের বাধাঁকপি বিক্রি হচ্ছে ১৫ টাকা পিচ। ২৫ থেকে ৩০ টাকা শষা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। ৮ থেকে ১০ টাকা কেজি দরের টমেটোর কেজি এখন ১৫ থেকে ২০ টাকা কেজি। এদিকে কাঁচামরিচ, আলু ও পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৫ টাকা, আলুর কেজি ১৩ থেকে ১৫ টাকা। দেশি পেঁয়াজ ২৪ ও ভারতীর পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। হিলি বাজারে সবজি কিনতে আসা আতিকুর রহমান বলেন, কিছুদিন যাবৎ শীতকালীন সব সবজির দাম অনেক কমে গিয়েছিল। দাম কমে পাওয়া বেশি করে সব সবজি কিনেছিলাম। আজ আবার কিনতে আসছি, কিন্তু দাম তো দেখি অনেক বেশি। আলু, কাঁচামরিচ ও পেঁয়াজের কেজি আগের মতোই। তাছাড়া সব সবজির দাম ঊর্ধ্বমুখী। একজন খেটে খাওয়া দিনমজুর রহমত আলী বলেন, শীত পড়ার পরপরি তরকারির দাম কমে গিয়েছিল। অল্প কামাই হলেও সংসারের চাহিদা অনুযায়ী খরচ করতে পারছিলাম। আজ বাজারে এসে দেখি সব সবজির দাম বেশি হয়ে গেছে। তাই হিসাব মিলাতে হিমশিম খাচ্ছি। হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, সপ্তাহখানেক ধরে প্রায় সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। কয়েক দিনের ঠা-া আর কুয়াশার কারণে সবজির আমদানি কম হচ্ছে, যার জন্য সবজির দাম বাড়ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com