বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দা ও সালথায় মাঠে মাঠে সবুজের সমারোহ-কৃষকদের মুখে হাসি

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

পাট ও পেঁয়াজের রাজধানী বলে খ্যাত ফরিদপুরের  নগরকান্দা ও সালথা উপজেলা, সারা বছর এখানে কম বেশি প্রায় সব ধরনের ফসল চাষ হলেও পাট ও পেয়াজ সবাই চাষ করে। শীতকালে পেঁয়াজ মৌসুম হলেও থেমে থাকে না সরিষা চাষ। শীত মৌসুমে মাঠের পর মাঠ পেঁয়াজ, গম ও শীত কালীন শাক সব্জি চোখে পরলেও মাঝে মাঝেই চোখে পরে চোখ ধাধানো হলুদ সরিষা ফুল, পুরো সরিষা গাছ সবুজ হলেও ফুল গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে, এ যেন সবুজের মাঠে হলুদের সমারোহ। গাঢ় হলুদ সরিষা ফুলে যেন কৃষকের হাসি ফুটে উঠে। সালথা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় সব খানেই সরিষা চাষ হয়, মোট আবাদি জমির মধ্যে প্রায় ৬ শত হেক্টর জমিতে সরিষা ও রবি সরিষা চাষ হচ্ছে, তুলনামুলকভাবে কিছুটা বেশি জমিতে নগরকান্দায় চাষ হয়েছে এবার। রান্না করার পাশাপাশি খাঁটি সরিষার তেল বিভিন্ন উপকারে আসে। অনেক কৃষক এই সরিষা দিয়ে সারা বছর রান্না-বান্নার কাজে ব্যবহার করে। রাস্তার পাশে, পুকুর পাড়ে, নদীর পাড়ে, বাড়ির উঠানেও কৃষকেরা সরিষা চাষ করে থাকে। অনেকেউ শখের বসে সরিষা চাষ করে থাকে। কয়েকজন সরিষা চাষির সাথে কথা হলে তারা জানায়, সরিষা হল মাঠের শোভা। সরিষা চাষের মাধ্যমে মাঠের সৌন্দর্য বেড়ে যায়। অনেকেই শখের বসে বাড়ির পাশে সরিষা চাষ করে, এই কারনে বাড়ির শোভা বৃদ্ধি পায়। সব ধরণের জমিতে সরিষা চাষ করা যায়, তেমন সার ও সেচের দরকার হয় না। সরিষা চাষে কৃষকেদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সালথা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস বলেন, অকাল বৃষ্টির কারনে কিছুটা সমস্যা তৈরি হলেও উপজেলায় প্রায় ৬ শত হেক্টর জমিতে এ বছর সরিষার আবাদ হচ্ছে। চলতি রবি মৌমুমে বারি সরিষা – ১৪, বারি সরিষা – ১৮, বিনা সরিষা – ৪, বিনা সরিষা – ৯ জাতের সরিষার আবাদ হচ্ছে। দাম ভালো পাওয়ায় কৃষকেরা সরিষা চাষে আগ্রহী। এবার ভালো দামে বিক্রির আশা কৃষকদের মাঝে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর উপজেলার ১৫৩০ জন কৃষককে বিনামূল্যে স্যার ও বীজ বিতরণ করা হয়েছে। সরিষা চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও সরিষা সহ যে কোন চাষাবাদ ও সমস্যার জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com