শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাঁদলেন পপি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। প্রায় দেড় বছর আড়ালে ছিলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা। এ সময়ের মধ্যে বহুবার প্রকাশ হয়েছে তার বিয়ে ও মা হওয়ার গুঞ্জন। তবে কেউ জানতো না তার অবস্থান। অবশেষে আড়াল ভেঙে ফিরলেন এই অভিনেত্রী। দেখা দিলেন এক ভিডিও বার্তা দিয়ে। ভিডিওতে তিনি জানান, শিল্পী সমিতির বিদায়ী কমিটির নেতৃত্ব কর্তৃক একাধিকবার অপমানিত হয়েছেন। এ কথা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে কাঁদতে দেখা যায় তাকে।
তিনি বলেন, ‘আমি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেরা অভিনেত্রী হিসেবে। সেই আমাকেও শিল্পী সমিতির একটা লোকের নানা খারাপ কাজে সমর্থন না দেওয়ায় সদস্যপদ বাতিল করার চিঠি দেওয়া হয়। আমার মতো একজন শিল্পীর জন্য এটা অনেক বড় অপমান।’ এসময় শিল্পী সমিতিকে নোংরা ব্যক্তিদের হাত থেকে উদ্ধার করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের জন্য ভোট চান পপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com