শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ ও অভিষেক

আব্দুর রহমান দামুড়হুদা (চুয়াডাঙ্গা) :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

দর্শনা প্রেসক্লাবের আয়োজনে নব-নির্বাচিত প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দর্শনা কেরুজ অফির্সাস ক্লাবে শপথ ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উন্নয়নের রূপকার চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। অনুষ্ঠানের শুরতেই কোরান তেলোয়াত করেন, প্রেসক্লাবের সদস্য মাসুম বিল্লাহ। অতিথিরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যদের হাতে রজনীগন্ধা স্টিক তুলে দিয়ে বরণ করেন এবং দর্শনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্য নির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অথিতি চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এস এম ওসমান এবং স্বাগত বক্তব্য রাখেন, সদস্য মনিরুজ্জামান ধীরু। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বস্তনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিশেন করতে হবে এবং মাদকের সাথে জড়িত সাংবাদিকদের চিহ্নিত করতে হবে এবং সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে হবে। একটি পরিছন্ন জাতি গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান ও অনির্বাণ থিয়েটারের সহ-সভাপতি আলী মুনছুর বাবু। দর্শনা পৌর মেয়র আমাদের প্রেসক্লাবের উপদেষ্টা ৪ বারের নির্বাচিত মতিয়ার রহমান কেরু এ্যান্ড কোম্পানির ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক (প্রশাসন) বিভাগের শেখ শাহাব উদ্দিন দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর। এছাড়া উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কামরুজ্জামান যুদ্ধ, ইকরামুল হক পিপুল, নজরুল ইসলাম। আলোচনা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এরপর প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com