বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় ঈদগাহে এবার দেখা যাবে না ঈদের প্রধান জামাত

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০

মহামরী করোনাভাইরাসের সংক্রমণ কারণে এবার ঈদুল ফিতের প্রধান জামাত দেখা যাবে না। এবাই প্রথম উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। এ কারণে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণের এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, ‘করোনা পরিস্থিতিতে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। শুধু তাই নয়, এবার উন্মুক্ত স্থানে কোনো ঈদের জামাত হচ্ছে না।’

তিনি বলেন, ‘বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে পাঁচটি জামাত হবে। এই পাঁচটি জামাতের কোনোটিকেই আমরা প্রধান জামাত বলছি না। যদি প্রয়োজন হয় তবে আরও একটি জামাত হতে পারে। তবে সেটি পরিস্থিতির উপর নির্ভর করছে।’

এমএস/প্রিন্স/আরএস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com