বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

অনেক কালজয়ী গানের বরেণ্য গীতিকবি কাওসার আহমদ চৌধুরী আর নেই। গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ সাফি চৌধুরী বিষয়টি জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই এই গীতিকবি কিডনিজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা পজিটিভ হয়ে নিউমোনিয়াতেও আক্রান্ত হন। শেষ দশদিন তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার লিখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ প্রভৃতি। এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com