শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আসছে সারা আলি খানের নতুন সিনেমা ‘গ্যাসলাইট’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

সাইফ আলি খানের মেয়ে সারা আলি। বলিউডে যাত্রা বেশি দিনের না। অল্প সময়ে অভিনয় দিয়ে তাক লাগিয়েছেন ভক্তদের। বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। নাচে গানে তিনিও যে মাতাতে পারেন সেই প্রমাণ মিলেছে। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘আতরঙ্গি রে’। আনন্দ এল রাইয়ের সিনেমাটিতে আরও ছিলেন অক্ষয় কুমার এবং ধানুশ। সিনেমাটি নিয়ে প্রশংসা পেয়েছেন সারা। সে সাফল্য কাটিয়ে উঠার আগেই আরেকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। আসছে ‘গ্যাসলাইট’ নামে একটি আকর্ষণীয় সিনেমা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সারা আলি খান রাজকোটে উড়ে গেছেন নতুন সিনেনার শুটিং শুরু হয়েছে। কারণ সেখানে সিনেমার একটি বড় অংশের শুটিং হবে। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ‘সারা সিনেমাটির শুটিং শুরু করতে বেশ এক্সাইটেড।’
তিনি মরবিতে অবস্থান করবেন এবং রাজকোটের ওয়াঙ্কানেরে শুটিং করবেন। সারা প্রথমবারের মতো বিক্রান্ত এবং চিত্রাঙ্গদা সিংয়ের বিপরীতে স্ক্রিন শেয়ার করবেন। সারাকে সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামরায় দেখা গেছে। সম্পূর্ণ নতুন রূপে তাকে দেখতে বেশ সুন্দর লাগছিলো। যা ইন্ডাস্ট্রি এবং বিশেষ করে তার ভক্তদের মধ্যে কৌতূহল এবং অনেক প্রত্যাশার জন্ম দিয়েছে। তার নতুন হেয়ারস্টো টাউনের টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। তার নতুন ‘নীল রেখা’ লুকের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com