শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

রাজশাহীতে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপিত হয়েছে। দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করে রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে গতকাল সকালে রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ রাজশাহীর ড্রিল শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে প্রধান অতিথি বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যেকোন দ্বায়িত্ব ও জাতীয় দূর্যোগে এ বাহিনীর সদস্যগণ ধৈর্য, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। তিনি বলেন, যুগেযুগে তাঁদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছেন গৌরাবান্নিত। তাঁদের কাছে আমরা চির ঋণী। নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, র‌্যাবের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ মেমোরিয়াল ডে-২০২২-এ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের নিহত ৩৭ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com