শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভাষাদিবস পদক ও গুণীজন সম্মাননা

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র ভাষাদিবস পদক ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এ বছর তিন জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন খন্দকার আব্দুল মোমেন, কবি আসাদ বিন হাফিজ ও কবি মোশাররফ হোসেন খান। পাঁচটি বিষয়ে পদক পেয়েছেন সঙ্গীতে শিল্পী গোলাম মাওলা, শিল্পী আ.ন.ম মশিউর রহমান, শিল্পী হাসিনুর রব মানু, আবৃত্তিতে সোহরাব আসাদ, সাংবাদিকতায় শাহীন হাসনাত, অভিনয়ে আব্দুল আউয়াল ফারুক খান, কবিতায় আতিফ আবু বকর।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক কবি আবু তাহের বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান আলোচক ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আ.জ.ম ওবায়েদুল্লাহ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক শেখ নজরুল ইসলাম, বিশিষ্ট অভিনেতা আবদুল আজিজ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি শহীদুল ইসলাম।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি যাকিউল হক জাকি ও শাহাদাতুল্লাহ টুটুল। সহকারী সেক্রেটারি নাসির আহমেদ ফয়সাল ও লিটন হাফিজ চৌধুরী। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com