মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

প্রথমবারের মতো প্রকাশ্যে এসে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি দেশ থেকে চলে যাওয়া আফগানদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার কাবুলে এক অনুষ্ঠানে তিনি মিডিয়ার সামনে আসেন। কাবুল পুলিশ একাডেমির ছাত্রদের ১৩তম গ্রাজুয়েশন অনুষ্ঠানে হাক্কানি বলেন, সাধারণ ক্ষমার আওতায় কেউ কোনো ধরনের নিরাপত্তাগত সমস্যার মুখে পড়বে না। হাক্কানি বলেন, ইসলামি আমিরাত দোহায় তার প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে, কাউকেই আফগানিস্তান থেকে হুমকি দিতে দেয়া হবে না। তিনি বলেন, ‘আমাদের দেশ আর কারো প্রতি হুমকি হবে না। ইসলামি আমিরাত দোহায় দেয়া প্রতিশ্রুতিগুলো সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’ নারীদের কাজ করার অধিকারসহ নারীদের ওপর বিধিনিষেধ সম্পর্কে আন্তর্জাতিক সমালোচনার দিকে ইঙ্গিত করে হাক্কানি বলেন, শনিবার বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যও গ্রাজুয়েট হয়েছে। চার বছর পুলিশ স্টাডিজে পড়াশোনা করে কাবুল পুলিশ একাডেমি থেকে ৩৭৭ জন পুলিশ সদস্য গ্রাজুয়েট হন। এদের মধ্যে ২১ জন নারী। হাক্কানি বলেন, নারীসহ নতুন গ্রাজুয়েটদেরকে সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হবে।
বাড়ি বাড়ি তল্লাসির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর উচিত হবে না লোকজনের জন্য সমস্যা সৃষ্টি করা। কোনো জটিলতা দেখা গেলে প্রবীণ ও আলেমদের সহায়তায় তল্লাসি চালানো উচিত।
একই অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী আদুল সালাম হানাফিও বক্তৃতা করেন। তিনি বলেন, জাতিগত বা ধর্মীয় পরিচয়ের নামে কাউকে দেশে নিরাপত্তাহীনতা বা অনৈক্য সৃষ্টি করতে দেয়া হবে না।
তিনিও দেশ ছেড়ে চলে যাওয়া আফগানদের ফিরে আসার আহ্বান জানান। সূত্র : তোলো নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com