মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

আবুল মাল আবদুল মুহিত হাসপাতালে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

আবারো অসুস্থ হয়ে পড়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই ও পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বড় ভাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। গত কয়েকদিন ধরেই শারীরিক দুর্বলতায় ভুগছেন মুহিত। কোনো খাবার খেতে পারছিলেন না। ফলে তার অবস্থার অবনতি হচ্ছিল। এ অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার বনানীর বাসা থেকে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন ৮৮ বছর বয়সী মুহিত। তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com