শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে হারের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৬০৩ মিনিট ক্রিজে থেকে ৪২৫ বল খেলে ১৯৬ রান করেন বাবর।
তার সাথে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে টেস্ট ড্রতে ভূমিকা ছিল মোহাম্মদ রিজওয়ানেরও। তবে বাবরের ইনিংসের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে বাবরের প্রশংসা করে একটি টুইট করেন ভন। সেখানে তিনি লিখেন, ‘এই বিষয়ে কোনো প্রশ্ন ছাড়াই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার হলেন বাবর আজম, সব ফরম্যাটেই দুর্দান্ত করছেন তিনি।’
ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, বাবরের ইনিংসের কল্যাণেই ম্যাচে হার এড়াতে পারে পাকিস্তান।
ম্যাচের চতুর্থ দিন সকালে পাকিস্তানকে জয়ের জন্য ৫০৬ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর জুটি বেঁধে দিনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর। বাবরের ১০২ ও শফিকের ৭১ রানের সুবাদে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৯২ রান করেছিল পাকিস্তান। আর পঞ্চম ও শেষ দিন শফিক ৯৬ রানে থামলেও, বাবর-রিজওয়ান পাকিস্তানের হয়ে লড়াই করেন। তাই প্রায় দু’দিনে ১৭১ দশমিক ৪ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্যভাবে করাচি টেস্ট ড্র করে পাকিস্তান। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com