বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ীতে কর্মরত এনজিও ‘বিজ’ এর শিক্ষা কর্মসূচির উদ্যোগে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী পূর্বপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। কর্মসূচির মাঝে ছিল আলোচনা সভা, স্বাস্থ্য সেবা প্রদান, কেক কর্তন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ। উল্লেখিত অনুষ্ঠান চলাকালে গ্রামের অসংখ্য উৎসুক অভিভাবক উপস্থিত ছিলেন। বরিশাল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘বিজ’ এর জোনাল ম্যানেজার মিজানুর রহমান। বিশেষ অতিথি স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক ম্যানেজার মোজাহার আলী ও শিক্ষা বিভাগের সুপারভাইজার আঃ হান্নান। আরো বক্তব্য রাখেন ‘বিজ’ এর পলাশবাড়ী শাখা ম্যানেজার সোহেল রানা, আসাদুল ইসলাম, কমিউনিটি হেলথ্ অফিসার কামরুন্নাহার নেভি, শিক্ষক সুলতানা রাজিয়া, লিজা আক্তার, মুন্নি আকতার, অভিভাবক মোস্তফা প্রধান, জাকিয়া বেগম ও হাবিবা বেগম প্রমূখ। অপরদিকে বাসুদেবপুর সি.কে হাইস্কুল এন্ড কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। কলেজ অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসুদেবপুর সি.কে হাইস্কুল এন্ড কলেজ সভাপতি খাজা নাজিম উদ্দিন প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও গভর্নিং বডির সদস্যবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com