শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোল মডেলের দেশে এতো দারিদ্র্য কেন, প্রশ্ন ফখরুলের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কথায় কথায় বাংলাদেশকে রোল মডেলের দেশ বলছে, মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দিচ্ছে। তাহলে এই রোল মডেলের দেশে এতো দারিদ্র্য কেন? কোন হিসেবে আমরা মধ্যম আয়ের দেশে বসবাস করছি?
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বলার বিষয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গ্রামীণ রাস্তা ঘাট এখনও চলাচলের অনুপযোগী। সাধারণ মানুষের আয় করার ক্ষমতা নিচে নেমে গেছে। এখনও দেশে ক্ষুধার্ত মানুষের ভিড় বাড়ছে। এই আলামতকে আওয়ামী লীগ কিভাবে রোল মডেলর মধ্যম আয়ের দেশ বলছে। পাইপাই করে প্রতিটা বিষয়ের হিসাব নেয়া হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার মামলা করা হয়েছে। সারা দেশে রয়েছে অগণিত মামলা। বিভিন্ন রকম হয়রানি করে যখন তখন বিএনপির নেতা কর্মীদের বাড়ি ছাড়া করছে এই সরকার। আমরা সহ্য করছি, আরও করবো। তবে পাইপাই করে প্রতিটি জিনিসের হিসাব নেয়া হবে। এর আগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এমপি, জাহিদুল ইসলাম এমপি, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতা কর্মীরা সম্মেলনে বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com