বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

চিলাহাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আশরাফুল হক কাজল চিলাহাটি স্থলবন্দর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নীলফামারী জেলার চিলাহাটি সরকারি কলেজে বার্ষিক ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিলাহাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস মিঞা, দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। উক্ত অনুষ্ঠানে চিলাহাটি সরকারি কলেজের প্রভাষকগণ তাদের বক্তব্যে কলেজের বিভিন্ন সমস্যার দিকগুলো তুলে ধরে নিরসনের জন্য অনুরোধ জানান। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকার বলেন,“শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।” তিনি আরও বলেন, “আগামীতে চিলাহাটি উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত দেশের কাতারে দাড়িয়ে আছে।” তিনি চিলাহাটি সরকারী কলেজের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আশাবাদ ব্যক্ত করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি চিলাহাটি সরকারি কলেজের দ্বিতল ভবন মসজিদ নির্মানের ফলক উন্মোচন করেন। এছাড়া নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিরহাট উচ্চ বিদ্যালয়, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় ও গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্মানাধীন ভবন, শহীদ মিনার ও রাস্তার শুভ উদ্বোধন করেন। অপরদিকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com