শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘দ্য হানড্রেড’- এ দল পেলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

বাংলাদেশ থেকে ড্রাফটে নাম ছিল নয়জনের। সবার চোখ ছিল সাকিবের দিকে। কিন্তু সেই সাকিবই থাকলেন অবিক্রিত। আইপিএলের মতো ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডেও কোনো দল নেয়নি তাকে। অবশ্য অবিক্রিতর তালিকা দেখার পর সান্ত¡না মিলতে পারে সাকিবের। কেবল তিনিই নন, অনেক তারকা ক্রিকেটারই অবিক্রিত থেকে গেছেন। এই তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার, বাবর আজমদের মতো বিশ্বখ্যাত ক্রিকেটারও।
গত সোমবার দ্য হানড্রেড- এর ড্রাফট অনুষ্ঠিত হয়। দল পাওয়া ক্রিকেটারদের নাম পরের দিন প্রকাশ করা হয়। ১০০ বলের এই টুর্নামেন্টের ড্রাফটে সাকিবসহ নয়জন বাংলাদেশী ক্রিকেটার নাম দিয়েছিলেন। সাকিব ছাড়া বাকি ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক এক লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে নাম ছিল সাকিবের। বাংলাদেশের বাকি ক্রিকেটারদের মূল্যই নির্ধারণ করা হয়নি। ড্রাফট থেকে ১৭ বিদেশি খোলোয়াড়সহ দল পেয়েছেন মোট ৪২ জন। ১৬টি দেশ থেকে বিদেশি কোটায় ২৮৪ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। দ্য হানড্রেড আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে। ৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com