শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাজিরপুরে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

এইচ এম আনিচুর রহমান নাজিরপুর (পিরোজপুর) :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্থানীয় প্রভাবশালীদের টেন্ডার ছাড়াই বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। জানা গেছে, শ্রীরামকাঠী ইউনিয়নের খাদ্য গুদাম সংলগ্ন সরকারি খাস জমিতে থাকা রেইট্রি, মেহগনী ও চাম্পল গাছ সহ মোট ১৪ টি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে অভিযুক্তরা গাছগুলো কেটেছেন সেগুলো নদীর পারে স্তুপ আকারে রাখা হয়েছে। কেটে নেওয়া ওই সব গাছপালার কিছু অংশ পাশেই পরে আছে। এছাড়া ওই এলাকার স্থানীয় বাসিন্দা নারায়ন চন্দ্র মিস্ত্রী বাদী হয়ে পিরোজপুর জেলা প্রশাসক, নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরপুর থানায় স্থানীয় প্রভাবশালী সুনিল কুমার হালদারের ছেলে জনি হালদার(৩২), মোনাজ উদ্দিন এর ছেলে রিপন শেখ(৩৪), শৈলেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে অনুপ বিশ্বাস(৩৪), মন্নান খাঁ এর ছেলে মোঃ আসলাম খা, মোশারেফ শেখ, শহীদ শেখদের বিরুদ্ধে এই গাছগুলো কাটার অভিযোগ করেছেন। এছাড়া তিনি আরো জানান, প্রায় ৭ লক্ষাধীক টাকার সরকারী গাছ কর্তন করেছে ওই প্রভাবশালীরা। আমি তাদের নিষেধ করলেও তারা আমার অনুরোধ ও প্রশাসনের নিষেধ না শুনে প্রকাশ্যে দিবালোকে গাছ গুলো কর্তন করেছে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো জব্দ করা হয়েছে। তারা উপজেলা ভূমি কর্মকর্তাকে অবহিত না করে গায়ের জোরে আইন অমান্য করে গাছগুলি কেটেছে। তাই আমি প্রশাসনের সব জায়গায় অভিযোগ করেছি। এ বিষয়ে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-মামুন জানান, আমরা অভিযোগ পেয়েছি , অভিযোগ পাওয়ার পরে আমরা ঐ স্থানে গিয়ে কাছ কাটার সত্যতা পেয়েছি এবং গাছগুলো যে জায়গায় ছিল সেটি মূলত ডিসিআর ভূক্ত সম্পত্তি, ওদের নামে ডিসি আর ও হয়েছে।
বর্তমানে কর্তনকৃত গাছ গুলো ঘটনাস্থলে রাখতে বলা হয়েছে, যারা গাছ কেটেছে তাদেরকে শোকজ করা হয়েছে, দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ডিসি স্যারের অনুমতি পেলে গাছগুলো স্পট নিলাম হবে। এ বিষয়ে জানতে বনবিভাগের বন রক্ষক মোঃ কামাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান বিষয়টি শুনেছি। তবে ঐ জায়গা প্রত্যেকের নামে ডিসি আর করে দেওয়া হয়েছে, তবে ওই গাছ বনবিভাগের আওতাধীন নয়, এটি সরকারি খাস ল্যান্ডের গাছ বলে জানায়। অভিযুক্ত জনি ও অনুপদের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা ওই জায়গা ডিসি আর হিসাবে নিয়েছি। আমাদের পূর্ব পুরুষরা এই গাছগুলি রোপন করায় আমরা কেটেছি। গাছ কাটার টেন্ডার হয়েছে কিনা জানতে চাইলে তারা জানান আমরা অনুমতি নিয়েছি সত্য কিন্তু কোন কাগজ আমাদের কাছে এই মুহুর্তে নেই। অপর অভিযুক্ত রিপন জানান,ঐ জায়গাটি সরকার আমাদের ডিসি আর দিছে তাই আমরা গাছগুলো কাটার জন্য কতৃপক্ষের কাছে আবেদন করছি কিন্তু গাছগুলো কারা কাটছে আমি জানিনা।বর্তমানে গাছগুলো এসিল্যান্ড স্যার জব্দ করে রেখেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ জানান, বিষয়টি আমি শুনেছি, তবে গাছগুলোর কোন টেন্ডার হয়নি। টেন্ডারের জন্য প্রকৃয়াধীন রয়েছে। যারা গাছগুলো কেটেছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com